মাহদী মোহাম্মদ (ফাহিম)
৮ম শ্রেণি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
মা, তোমায় ছাড়া আমি
কিছুই চাইনা এই ভূবনে,
যখন দেখি তোমার মিষ্টি হাসি
দুঃখ থাকেনা আমার মনে।
মনে ভাবি একদিন
ছিলাম তোমার কোলে,
তুমি আমায় ঘুম পাড়াতে
দোলনা দুলিয়ে।
মা, তুমি আমার এক জীবনে
একটাই প্রেরণা,
তোমায় ঋণ এই জীবনে
কখনোই শোধ হবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন