"প্রিয়তমা"
মাষ্টার গিয়াস উদ্দিন
ব্যাচঃ 1978
বীনা---
চিঠির জবাব পাইনি বলে-
রাগতো আমি করিনি কভু
শুধু নিজের কথাটা বোঝাতে পারিনি তোমায়।
হ্যাঁ- একজন প্রেমিকা আছে বটে আমার
কিন্তু সে তো অন্যদশের মতো
রক্ত মাংসের নারী নয় কোন
অনেক পরে আজ ভাঙলো তব ভুল
বলতে পারো এও কী সম্ভব?
পরিচয় জানো? শোনে রাখো তবে
নাম তার ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’।
তাকেই আমি প্রাণাধিক ভালোবেসেছিলাম
আমার প্রেমানুভূতির কাছে হার মেনেছে
সম্রাট শাহজাহানের প্রেমিকা মমতাজ
আর-
যমুনার তীরে দাঁড়িয়ে থাকা
বিশ্বখ্যাত মহাবিস্ময় সেই তাজমহল।
সুদৃঢ প্রতিজ্ঞায় বলেছিলো সে
নতুন দেশে-
নতুন সমাজে-
নতুন রাষ্ট্রীয় জীবনাচরণে
অবারিত সুরের মূর্ছনায় শোনাবে সে
নব জীবনের মহাজয়গান।
যেখানে নেই দুর্বিসহ নির্মম যন্ত্রনা
যেখানে নেই অন্যায়-অবিচার-শোষন-বঞ্চনা
যেখানে নেই জাতপাত-ধর্ম-বর্ণ-ভেদাভেদ
যেখানে নেই অমানবিক রীতিনীতির মরণফাঁদ
যেখানে নেই আত্মবিলাসী ঘৃণিত স্বার্থপরতা।
ইতিহাসে তার আগমন ছিলো
তেজোদীপ্ত দুরন্ত দুর্বার।
বিশ্ব কাঁপিয়ে রক্তাক্ত নিশান হাতে
পদ্মা-
মেঘনা-
সুরমা-
আর যমুনার স্বচ্ছ তরঙ্গমালা করেছে লালে লাল।
কিন্তু তারপর? আজ-
সে অনেক কথাই রাখেনি তার
সেই প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুত প্রত্যাশার।
তাইতো আমি ফিরে চলেছি-
ফিরে যেতেই হবে আমায়
যারা রচে ইতিহাস বুকের রক্তে
ইতিহাস রাখে না খবর তাদের
যারা গড়ে মানব সভ্যতা রক্তঝরাঘামে
থাকে তারা অমনিশার ঘোর অন্ধকারে।
তুমিতো জানো আমি তাদেরই দলে
যদি ইচ্ছে হয়-
খুঁজো আমায়
সেই নিপীড়িত গনমানুষের মিছিলে
নিশ্চিত জেনো-
আমি ছিলাম-
আছি এবং থাকবোই।
ব্যাচঃ 1978
বীনা---
চিঠির জবাব পাইনি বলে-
রাগতো আমি করিনি কভু
শুধু নিজের কথাটা বোঝাতে পারিনি তোমায়।
হ্যাঁ- একজন প্রেমিকা আছে বটে আমার
কিন্তু সে তো অন্যদশের মতো
রক্ত মাংসের নারী নয় কোন
অনেক পরে আজ ভাঙলো তব ভুল
বলতে পারো এও কী সম্ভব?
পরিচয় জানো? শোনে রাখো তবে
নাম তার ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’।
তাকেই আমি প্রাণাধিক ভালোবেসেছিলাম
আমার প্রেমানুভূতির কাছে হার মেনেছে
সম্রাট শাহজাহানের প্রেমিকা মমতাজ
আর-
যমুনার তীরে দাঁড়িয়ে থাকা
বিশ্বখ্যাত মহাবিস্ময় সেই তাজমহল।
সুদৃঢ প্রতিজ্ঞায় বলেছিলো সে
নতুন দেশে-
নতুন সমাজে-
নতুন রাষ্ট্রীয় জীবনাচরণে
অবারিত সুরের মূর্ছনায় শোনাবে সে
নব জীবনের মহাজয়গান।
যেখানে নেই দুর্বিসহ নির্মম যন্ত্রনা
যেখানে নেই অন্যায়-অবিচার-শোষন-বঞ্চনা
যেখানে নেই জাতপাত-ধর্ম-বর্ণ-ভেদাভেদ
যেখানে নেই অমানবিক রীতিনীতির মরণফাঁদ
যেখানে নেই আত্মবিলাসী ঘৃণিত স্বার্থপরতা।
ইতিহাসে তার আগমন ছিলো
তেজোদীপ্ত দুরন্ত দুর্বার।
বিশ্ব কাঁপিয়ে রক্তাক্ত নিশান হাতে
পদ্মা-
মেঘনা-
সুরমা-
আর যমুনার স্বচ্ছ তরঙ্গমালা করেছে লালে লাল।
কিন্তু তারপর? আজ-
সে অনেক কথাই রাখেনি তার
সেই প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুত প্রত্যাশার।
তাইতো আমি ফিরে চলেছি-
ফিরে যেতেই হবে আমায়
যারা রচে ইতিহাস বুকের রক্তে
ইতিহাস রাখে না খবর তাদের
যারা গড়ে মানব সভ্যতা রক্তঝরাঘামে
থাকে তারা অমনিশার ঘোর অন্ধকারে।
তুমিতো জানো আমি তাদেরই দলে
যদি ইচ্ছে হয়-
খুঁজো আমায়
সেই নিপীড়িত গনমানুষের মিছিলে
নিশ্চিত জেনো-
আমি ছিলাম-
আছি এবং থাকবোই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন