প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ২১ উদযাপন

যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে "প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়"। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ একটি র‍্যালির আয়োজন করে এবং উক্ত র‍্যালি মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর সভাপতি জনাব অধ্যাপক ডা. মো. ইসমাইল খান এর নেতৃত্বে পরিষদের সদস্যরা ৫২'র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

এছাড়া দিবসটি উদযাপনে পরিষদ কর্তৃক মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ষষ্ঠ - ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ক বিভাগ এবং ৯ম-১০ শ্রেণির শিক্ষার্থীরা খ বিভাগ হতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উভয় বিভাগ হতে ৪৪ জন প্রতিযোগি উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 


প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক জনাব প্রবাল ভৌমিক এর সঞ্চালনায় প্রতিযোগিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন পরিষদের সভাপতি জনাব অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। এসময় মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 


সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন এবং বিজিতদের প্রতি শুভ কামনা জানান। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। "প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ; মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়" -কে সাবেক ও বর্তমান পাইলটিয়ানদের একটু সেতুবন্ধন উল্লেখ করে সভাপতি মহোদয় উক্ত পরিষদের মাধ্যমে বিদ্যালয়ের সহযোগি শক্তি হিসেবে বিভিন্ন ভাল কাজের বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। সার্বিকভাবে সহযোগিতা করায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
  

এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

-----------------------------------------
আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ www.alumnimphs.com

--------------------------
এই ব্লগ এ লিখতে আপনার লিখা মেইল করুনঃ alumnimphsblog@gmail.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিজয় ও অভ্র " ----যাদের কল্যাণে আমরা বাংলায় কথা বলি

মা

প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পথচলার সংক্ষিপ্ত বিবরণ